ঢাকা | বঙ্গাব্দ

সাভারে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
সাভারে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সাভারে স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ad728
মোহাম্মদ হিরন চৌধুরী, সাভার প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের হাজী হাতেম আলী উচ্চ বিদ্যালয় ও রাজমহল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়–এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

স্বাধীনতার তাৎপর্য ও ইতিহাস তুলে ধরতে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী মেহেদী হাসান শহীদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, সাভার পৌর বিএনপি এবং সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা বিএনপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। স্বাধীনতার সঠিক ইতিহাস জেনে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। খেলাধুলা ও সৃজনশীল চর্চা তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে।”

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু