ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
হবিগঞ্জে হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু ছবির ক্যাপশন: হবিগঞ্জে হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু
ad728
হবিগঞ্জে  সারা দেশের ন্যায় হাম রুবেলা টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, বর্তমানে জেলায় হামের উপসর্গ নিয়ে ১২৫ জন রোগী ভর্তি রয়েছেন এবং এর মধ্যে ৭ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩ লাখ ২৬ হাজার শিশুকে হাম রুবেলার টিকা প্রদান করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এবং সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা। স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা প্রদান করার আহ্বান জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইলিয়াস আলী মাসুক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান