প্রিন্ট এর তারিখঃ May 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 12, 2026 ইং
আদমদীঘিতে গভীর রাতে জুয়ার আসরে অভিযান: ৬ মাইক্রোবাসসহ ১৩ জুয়াড়ি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘীতে গভীর রাতে মুরগির সেডে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (১১ আদমদীঘীতেএপ্রিল) দিবাগত রাতে উপজেলার নসরতপুর কলেজপাড়া এলাকার একটি মুরগির সেডে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাউজি খেলার সময় তাদের আটক করা হয়। এসময় জুয়ার আসর থেকে নগদ টাকা, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও একটি মোটরসাইকেল ও ৬টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে, যা জুয়ার আসরে আসা-যাওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় অবৈধ জুয়া ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক চ্যানেল দিগন্ত, সিওয়ান এগ্রো প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান