প্রিন্ট এর তারিখঃ Jun 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 29, 2026 ইং
হালুয়াঘাটে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু।

হালুয়াঘাটে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু।
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দর্শার পাড় গ্রামে পানিতে ডুবে নুরুল হক (৪০) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। গত কাল রাত (বৃহস্পতিবার) আনুমানিক ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মৃত নুরুল হক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। মৃত নরুলে ভাই ফজল করিম(৫২) আনুমানিক ৭ঃ৪০ মিনিটের সময় তাদের দেখা হয়, মৃত নরুল পেশাব এর বেগ পাওয়ায় রাস্তার পাশে পেশাব করতে বসে মৃগী রোগ উঠে ও তিনি রাস্তা থেকে পানিতে পরে যাই।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, নুরুল হকের মৃগী রোগ থাকার কারণে তিনি পানিতে পড়ে আর উঠতে পারেননি। পরে তাকে পানি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সুরতহালে কোন রকম সন্দেহ নেই মৃগী রোগের জন্যই সে পানিতে ডুবে মৃত্যু রবন করেন ।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক চ্যানেল দিগন্ত, সিওয়ান এগ্রো প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান