প্রিন্ট এর তারিখঃ May 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
ছাগলনাইয়ায় ১৪০ পিস ভারতীয় শাড়ীসহ হান্নান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী
ছাগলনাইয়ায় ১৪০ পিস ভারতীয় শাড়ীসহ হান্নান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী
এম.নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ
ফেনীর ছাগলনাইয়ায় যৌথবাহিনীর অভিযানে ১৪০ পিস ভারতীয় শাড়ীসহ মোঃ আব্দুল হান্নানকে (২৫) গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর,) ছাগলনাইয়া থানাধীন পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত হান্নান উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হাবিজ উদ্দিন।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক চ্যানেল দিগন্ত, সিওয়ান এগ্রো প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান