ঢাকা | বঙ্গাব্দ

সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 ইং
সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত ছবির ক্যাপশন: সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত
ad728

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় আবু বক্কর সিদ্দিক সীমান্ত (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কেডিএস কন্টেইনার ডিপোর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহত সীমান্ত ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ মনিরের একমাত্র ছেলে। সে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সীমান্ত মোটরসাইকেল চালিয়ে সীতাকুণ্ডের মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। কেডিএস কন্টেইনার ডিপোর সামনে পৌঁছালে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক যানটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক বাবা মোহাম্মদ মনির। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় শোকাতুর পরিবেশ বিরাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ আনোয়ার হোসাইন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হালুয়াঘাট সীমান্তে ফের বন্য হাতির আতঙ্ক কড়ইতলী স্থলবন্দর এ

হালুয়াঘাট সীমান্তে ফের বন্য হাতির আতঙ্ক কড়ইতলী স্থলবন্দর এ