ঢাকা | বঙ্গাব্দ

মোটরসাইকেলে মাদক বহন, ইয়াবা ট্যাবলেটসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
মোটরসাইকেলে মাদক বহন, ইয়াবা ট্যাবলেটসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার ছবির ক্যাপশন: মোটরসাইকেলে মাদক বহন, ইয়াবা ট্যাবলেটসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার
ad728
২৯/০৪/২০২৬ খ্রি. বিকাল ১৬:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন টোলপ্লাজা এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

পৃথক অভিযানে ২৯/০৪/২০২৬ খ্রি. বিকাল ১৭:৩০ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলের আরোহীদ্বয়কে তল্লাশী করে ৩৯২০ (তিন হাজার নয়শত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ফয়সালের বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মাদক, ০২টি ডাকাতির প্রস্তুতিসহ মোট ০৫টি মামলা রয়েছে। 

গ্রেফতারকৃত আসামিগণের নাম ও ঠিকানা:
১। মোঃ মনির মিয়া 
পিতা- ফোড়ন আলী
মাতা- হাদিসা বেগম
সাং- ধর্মঘর
থানা- মাধবপুর
জেলা-হবিগঞ্জ

২। মোঃ ফয়সাল
পিতা- মৃত আলী আজগর
মাতা- মৃত নারগিস আক্তার
সাং- ভৈরবপুর

৩। মোঃ নুরুল হুদা পাবেল 
পিতা- জাহিদুল ইসলাম
মাতা- নাছিমা জাহিদ
সাং- ঘোড়াকান
উভয় থানা- ভৈরব
জেলা- কিশোরগঞ্জ

এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা উপজেলা  দিনের বেলায় দুঃসাহসিক স্বর্ণালংকার লুট — ক্

ভেড়ামারা উপজেলা দিনের বেলায় দুঃসাহসিক স্বর্ণালংকার লুট — ক্