হালুয়াঘাটে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করলেন এমপি সালমান ওমর রুবেল
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
জনগণের দোরগোড়ায় সহজে ও নির্ভুলভাবে ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে ‘ভূমি সেবা সপ্তাহ’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
উদ্বোধন শেষে প্রধান অতিথি এমপি সালমান ওমর রুবেল ভূমি অফিসের বিভিন্ন স্টল ও সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত সেবাগ্রহীতাদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সালমান ওমর রুবেল বলেন বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের জন্য আরও সহজ, স্বচ্ছ এবং আধুনিক করতে কাজ করে যাচ্ছে। দালালের দৌরাত্ম্যমুক্ত এবং হয়রানিহীন ভূমি সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি সেবার কোনো বিকল্প নেই।
তিনি আর ও যোগ করেন, কোনো সাধারণ মানুষ যেন ভূমি অফিসে এসে হয়রানির শিকার না হন, সেদিকে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নজর রাখতে হবে। কোনো অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
এবারের ভূমি সেবা সপ্তাহের মূল আকর্ষণ
মেলায় আগত নাগরিকেরা তাৎক্ষণিকভাবে যেসকল সেবা পাচ্ছেন ই-নামজারি দ্রুততম সময়ে অনলাইনে নামজারি আবেদন ও নিষ্পত্তি।
অনলাইন ভূমি উন্নয়ন কর ঘরে বসেই খতিয়ান চেক এবং দাখিলা (খাজনা) প্রদানের ব্যবস্থা।পর্চা/খতিয়ান সংগ্রহ ডিজিটাল রেকর্ড রুমের মাধ্যমে অতি অল্প সময়ে খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ। পরামর্শ কেন্দ্র ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতা নিরসনে আইনি ও টেকনিক্যাল পরামর্শ।
কর্তৃপক্ষ জানিয়েছেন, এ সেবা সপ্তাহ চলাকালীন সাধারণ মানুষ কোনো ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই তাদের ভূমিসংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান ও তথ্য ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন।
আরিফ আহমেদ