মোঃ তানভীর ভূঁইয়া
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যবসার নামে বিনিয়োগের প্রলোভন, ১২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা

ব্যবসায় মোটা অঙ্কের লাভের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি করেছেন উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মজনু মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার আমলি বিচারিক ম্যাজিস্ট্রেট (বিজয়নগর) আদালতে দায়ের করা মামলায় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার উত্তর সালুয়া গ্রামের সাবিনা আক্তার, সেলিম মিয়া, গনি মিয়া, ইকবাল মিয়া ও হোসাইন মিয়াকে আসামি করা হয়েছে।

আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়, বাদী মজনু মিয়া একজন সহজ-সরল ও শান্তিপ্রিয় ব্যক্তি। আসামিরা নিজেদের ব্যবসায়ী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এবং কাগজের ব্যবসায় বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য মুনাফা পাওয়া যাবে বলে আশ্বাস দেন।

একপর্যায়ে তাদের কথায় বিশ্বাস করে বাদী ব্যবসার মূলধন হিসেবে ৭ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন। পরে বিভিন্ন সময়ে আরও ২ লাখ ৫০ হাজার টাকা এবং ৩ লাখ টাকা প্রদান করেন। এভাবে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা আসামিদের হাতে তুলে দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, টাকা গ্রহণের পর আসামিরা ব্যবসার লাভ তো দূরের কথা, মূলধনও ফেরত দেননি। বরং নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। নির্ধারিত সময় পার হওয়ার পর বাদী টাকা ফেরত চাইলে আসামিরা টালবাহানা করেন এবং প্রতিশ্রুতি রক্ষা করেননি।

পরে নিজেকে প্রতারণার শিকার মনে করে বাদী আদালতের শরণাপন্ন হন। 

বাদী মজনু মিয়া বলেন, “আসামিরা নিজেদের ব্যবসায়ী পরিচয় দিয়ে কাগজের ব্যবসায় বিনিয়োগ করলে ভালো লাভ হবে বলে আমাকে আশ্বস্ত করেন। তাদের কথায় বিশ্বাস করে ধাপে ধাপে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা দিই। কিন্তু টাকা নেওয়ার পর তারা ব্যবসার কোনো হিসাব দেয়নি, লাভও দেয়নি এবং আমার মূলধনও ফেরত দেয়নি। দীর্ঘদিন ধরে টাকা ফেরত চাইলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করায় আমি প্রতারিত বোধ করি। নিরুপায় হয়ে ন্যায়বিচারের আশায় আদালতে মামলা করেছি।”

বিবাদী পক্ষের একজন বলেন, বিষয়টি সমাধান করার জন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসে আলোচনার মাধ্যমে ফয়সালা করার কথা বলেছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন বলেন, মামলাটি বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

1

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশে দুইবার ২য় স্থান

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত অ্

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20