মোঃ রাসেল মিয়া
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে মির্জা ফখরুল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘনা নদী থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি সরবরাহ সক্ষমতাসম্পন্ন নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে তিনি প্রকল্পের পানির উৎস লাইন এলাকা এবং শোধনাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ ঢাকা ওয়াসা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সুয়েজ ভেউলিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় রাজধানীর জন্য বিকল্প ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে মেঘনা নদীর পানি শোধনের এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে ঢাকা ওয়াসার মাধ্যমে এ প্রকল্পের পানি সরবরাহ কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করা সম্ভব হবে।

মির্জা ফখরুল প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ পানি সুবিধা পাবে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমে পরিবেশবান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হবে।

জানা গেছে, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ফেজ থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ফেজ চালু হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। ফলে দুই ফেজ মিলিয়ে প্রতিদিন ১০০ কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতা অর্জন করবে প্রকল্পটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে কিম জং উন, ঘুম হারাম যুক্

18

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

19

রূপগঞ্জে গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে মির্জা ফখরুল

20