দৈনিক চ্যানেল দিগন্ত
প্রকাশ : Jun 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় জিজাজো থ্রি-হুইলার শোরুম ‘হাসান এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

তানভীর ভুইয়া, ক্রাইম রিপোর্টার,

চায়নার বিখ্যাত জিজাজো ইজিবাইক এখন ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ায় জিজাজো থ্রি-হুইলার শোরুম ‘হাসান এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন।

ব্রাহ্মণবাড়িয়ায় চীনের জনপ্রিয় জিজাজো ব্র্যান্ডের থ্রি-হুইলার অটোগাড়ির নতুন বিক্রয়কেন্দ্র ‘হাসান এন্টারপ্রাইজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিজাজো ব্র্যান্ডের থ্রি-হুইলার অটোগাড়িগুলো আধুনিক প্রযুক্তিনির্ভর ও ব্যবহারবান্ধব। শক্তিশালী ইলেকট্রিক মোটর, টেকসই বডি কাঠামো এবং উন্নত হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমের কারণে এসব যানবাহন ব্যবহারকারীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

তারা আরও বলেন, একবার চার্জে দীর্ঘ দূরত্ব অতিক্রমের সক্ষমতা এবং ভারী মালামাল বহনের সুবিধার কারণে এসব থ্রি-হুইলার কৃষি ও পরিবহন খাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা হিসেবে এর চাহিদা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্থানীয়দের মতে, নতুন এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার পরিবহন ও অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এর ফলে জেলার ক্রেতারা সহজেই উন্নতমানের থ্রি-হুইলার সংগ্রহ এবং বিক্রয়োত্তর সেবা গ্রহণের সুযোগ পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে: নিহত ৪, আহত ১০

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

গ্রীন অ্যান্ড ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার বৃক্ষরোপণ কর্মসূচি: পরিব

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে কিম জং উন, ঘুম হারাম যুক্

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

ফখরুল ইসলাম যেমন ‘ইসলাম’ নয়, ইসলামী ব্যাংক-জামায়াতও ‘ইসলাম

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

18

রূপগঞ্জে গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে মির্জা ফখরুল

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20