দৈনিক চ্যানেল দিগন্ত
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালিকাপ্রসাদে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ, ধ্বংসের ঝুঁকিতে যুবসমাজ

নিজস্ব প্রতিবেদক | ভৈরব

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সচেতন নাগরিকদের অভিযোগ, একসময় গোপনে পরিচালিত হলেও বর্তমানে কিছু এলাকায় মাদক কেনাবেচা ও অনলাইন জুয়ার কার্যক্রম প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে। এর ফলে তরুণ ও যুবসমাজের একটি অংশ ঝুঁকিপূর্ণ পথে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের সহজলভ্যতা বাড়ার পাশাপাশি অনলাইন জুয়ার প্রতি তরুণদের আসক্তিও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। শুধু নিম্নআয়ের পরিবার নয়, অপেক্ষাকৃত সচ্ছল ও শিক্ষিত পরিবারের সন্তানদের মধ্যেও এ প্রবণতা দেখা যাচ্ছে বলে দাবি করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, "আগে মাদক নিয়ে গোপন আলোচনা শুনতাম, এখন অনেক ক্ষেত্রে বিষয়গুলো প্রকাশ্যে চলে এসেছে। সন্তানদের নিয়ে আমরা উদ্বিগ্ন।"

স্থানীয় কয়েকজন শিক্ষার্থী ও তরুণ জানান, অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকেই দ্রুত অর্থ উপার্জনের আশায় যুক্ত হচ্ছে। পরে তারা ঋণ, হতাশা ও অপরাধের ঝুঁকিতে পড়ছে।

এলাকার সচেতন মহলের মতে, মাদক ও জুয়ার বিস্তার শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি সামাজিক সংকট। তারা মনে করেন, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং ধর্মীয় নেতাদের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সমস্যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

স্থানীয়দের মধ্যে অনেকে অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড চোখে পড়লেও মাদকবিরোধী কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ খুব কম দেখা যায়। ফলে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।

সমাজের প্রবীণ ব্যক্তিরা মনে করেন, মসজিদের ইমাম, আলেম-ওলামা, শিক্ষক ও সামাজিক সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলে, তাহলে পরিস্থিতির উন্নতি সম্ভব।

সচেতন নাগরিকদের দাবি, কালিকাপ্রসাদ ইউনিয়নকে মাদক ও অনলাইন জুয়ার কবল থেকে রক্ষা করতে এখনই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা নিয়মিত অভিযান, জনসচেতনতা বৃদ্ধি, কিশোর-তরুণদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের ভাষায়, "আজ যদি আমরা নীরব থাকি, আগামী প্রজন্মকে ভয়াবহ মূল্য দিতে হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তোলার সময়।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল ১০ দিনব্যা

6

গ্রীন অ্যান্ড ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার বৃক্ষরোপণ কর্মসূচি: পরিব

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

সামাজিক অপরাধ প্রতিরোধে চিলাহাটিতে বিট পুলিশিং সভা

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

চিলাহাটিতে ফরম পূরণে গাফিলতির অভিযোগ, সমঝোতা নিয়ে নতুন বিতর

14

তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20