নীলফামারীর চিলাহাটিতে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী নির্যাতন, নারী পাচার, জুয়া, চুরি-ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চিলাহাটি সরকারি কলেজ হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জ্যোতিময় ঘোষ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ, তদন্ত ওসি আজগর আলী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল গফুরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
মন্তব্য করুন