নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর দশমিনায় মাদক দমনে কঠোর অবস্থানে ওসি আতিকুল ইসলাম

পটুয়াখালীর দশমিনা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের যোগদানের পর থেকেই উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার হয়েছে। তাঁর নেতৃত্বে ধারাবাহিক অভিযান ও কঠোর অবস্থানের কারণে মাদক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৬ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি আতিকুল ইসলাম মাদক দমনে বিশেষ অভিযান শুরু করেন। এর ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে একাধিক অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের আটক করা হয় এবং ইয়াবা-গাঁজাসহ নগদ অর্থ উদ্ধার করা হয়।২০ এপ্রিল গভীর রাতে স্থানীয়দের সহায়তায় বাদল ব্যাপারী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ২৫ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ইমরান হাওলাদারকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
২১ মে রাত সোয়া ১২টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনের সড়ক থেকে ইয়াবা ও গাঁজাসহ রিয়াজ নামের একজনকে আটক করা হয়। ৪ মে দিবাগত রাতে বহরমপুর ইউনিয়নের নবাব কাচারি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রুবেল মৃধা ও নিরবকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২ লাখ টাকা ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই রাতে বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় পৃথক অভিযানে মো. ইসমাইল ও মো. এনায়েত হোসেনকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহাবুদ্দিন হাওলাদারের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে। তারা হলেন, শহিদুল চৌকিদার, সাইফুল ও আরাফাত। এ সময় তাদের কাছ থেকে যথাক্রমে ৩০ পিস এবং ২৫ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে গাঁজাসহ মো. হানিফ ফকির নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২১ হাজার ২০ টাকা জব্দ করা হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়া

7

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

কালিকাপ্রসাদে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ, ধ্বংস

10

যাঁরা টাকা উইথড্র করে চলে গেলেন, তাঁরা কারা—ইসলামী ব্যাংক প্

11

এক কবরস্থান, দুই দাবি: নামকরণ ঘিরে কালিকাপ্রসাদে বাড়ছে বিতর্

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

15

বিএনপির সঙ্গে সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে: আসিফ মা

16

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20