ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালানোর সময় ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। রাত ৭:২০ মিনিট থেকে রাত ০৮ পর্যন্ত আখাউড়া সড়ক বাজার পৌর ভবন সংলগ্ন একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির স্থান নজরদারিতে ব্যবহৃত ২টি সিসি ক্যামেরা জব্দ করা হয়েছে। অভিযান শেষে ৪৫ ইয়াবা মোবাইল ফোন ও সিসি ক্যামেরা সহ আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ ওবায়দুল কবির বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় সংশ্লিষ্ট মাদক আইনে একটি নিয়মিত মামলা
রুজ করেছেন। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে
এমন চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে
জানিয়েছে ডিএনসি কর্তৃপক্ষ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. **মো: দুলাল মিয়া (৪১)**, পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং- আখাউড়া সড়ক বাজার (পৌর ভবনের বিপরীত পাশে), আখাউড়া পৌরসভা।
২. **মো: সরল (২৯)**, পিতা- মো: তাজুল ইসলাম, সাং- দুবলা, বাসুদেব ইউপি, ব্রাহ্মণবাড়িয়া সদর।
৩. **মোঃ রুবেল (৩৯)**, পিতা- মৃত মোস্তফা মিয়া, সাং- দেবগ্রাম, আখাউড়া পৌরসভা।
৪. **মো: বাবু মিয়া (৩২)**, পিতা- মো: সাহাবুদ্দিন মিয়া, সাং- পূর্ব কলেজ পাড়া, আখাউড়া পৌরসভা।
৫. **মো: রবিউল ইসলাম (২২)**, পিতা- মো: তাফছিরুল আলম, সাং- কোড্ডা, বাসুদেব ইউপি, ব্রাহ্মণবাড়িয়া সদর।